২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ ভুয়া পুলিশ গ্রেপ্তার

রাজধানীর রমনা এলাকায় ১০ ভুয়া পুলিশ সদস্য গ্রেপ্তার হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2012, 09:14 AM

Updated : 24 Aug 2022, 12:29 PM

ঢাকা, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর রমনা এলাকায় ১০ ভুয়া পুলিশ সদস্য গ্রেপ্তার হয়েছে। শনিবার সকালে কয়েকটি স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানায়। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে পুলিশের দুটি পোশাক, দুটি হ্যান্ডকাপ, দুটি ওয়্যারলেস সেট ও একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়। ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার সৈয়দ নুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গ্রেপ্তার ১০ জন তিনটি দলে ভাগ হয়ে পুলিশ পরিচয় দিয়ে বিভিন্ন অপকর্ম করে আসছিল। শুক্রবার সকালে মগবাজার এলাকায় উপপরিদর্শকের পোশাক পরে এক ভুয়া পুলিশ একটি গাড়ি থামায়। পুলিশের পোশাক পরা ওই ব্যক্তিকে পরিচিত মনে না হওয়ায় পুলিশের একটি টহল দল তাকে আটকায়। এরপর অভিযান চালিয়ে বাকি নয়জনকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ কর্মকর্তা নুরুল ইসলাম জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/১৫১০ ঘ.