২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াতের ২৪ নেতাকর্মী কারাগারে

সাতক্ষীরার সাবেক সাংসদ জামায়াতের কেন্দ্রীয় সুরা সদস্য গাজী নজরুল ইসলামসহ ২৪ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2012, 04:06 PM

Updated : 24 Aug 2022, 12:29 PM

সাতক্ষীরা, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরার সাবেক সাংসদ জামায়াতের কেন্দ্রীয় সুরা সদস্য গাজী নজরুল ইসলামসহ ২৪ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার তারা জ্যেষ্ঠ বিচার বিভাগীয় হাকিম মো. গোলাম নবী আদালতে হাজির হয়ে জামিন চাইলে তা নাকচ হয় বলে পুলিশ জানিয়েছে। পুলিশের একটি মামলায় তারা হাই কোর্টের জামিনে ছিলেন। জামিন শেষে আদালতে হাজির হন। সাতক্ষীরা আদালত পুলিশ পরিদর্শক মো. রতন শেখ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে শ্যামনগর থানায় চলতি বছরের ১৪ই এপ্রিল পুলিশ বাদী হয়ে একটি মামলা করে। এই মামলায় গাজী নজরুল ইসলামসহ ২৭ জনকে আসমি করা হয়। এরপর আসাামরা হাই কোর্ট থেকে জামিন নেন। আদালত পরিদর্শক আরো বলেন, একই মামলায় পলাতক অপর তিন আসামির বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২০০ ঘ.