শেরপুর, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেরপুরের নকলা পৌর এলাকায় বাসের ধাক্কায় দুইজন নিহত এবং সাতজন আহত হয়েছেন।
ঢাকা-শেরপুর মহাসড়কে জালালপুর এলাকায় বুধবার সন্ধ্যায় এ দুর্ঘটনায় নিহতরা হলেন নকলা উপজেলার বারইকান্দি গ্রামের আবেদ আলীর ছেলে আব্দুস সাত্তার (৩৫) ও চিথলিয়া গ্রামের মোফাজ্জল হকের ছেলে আব্দুল হালিম (৫০)।
আহতদের মধ্যে চারজনকে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকি তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
নকলা থানার ওসি এ কে এম ফছিহুর রহমান বলেন, সন্ধ্যা ৭টার দিকে ঢাকা থেকে শেরপুরগামী একটি যাত্রীবাহী বাস বিপরীতমুখী একটি যাত্রীবাহী ভটভটিকে (শ্যালো ইঞ্জিন চালিত যান) পেছন দিক থেকে ধাক্কা দিলে ভটভটির ৯ জন যাত্রী আহত হয়।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর রাত ৯টার দিকে দু’জনের মৃত্যু হয়।
এ ব্যাপারে নকলা থানয় একটি মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭৫০ ঘ.
bdnews24