২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে ৩ বছরের শিশু ধর্ষণ

বরিশালের উজিরপুর উপজেলার পূর্ব-ধামসর গ্রামে বুধবার রাতে তিন বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2012, 11:48 AM

Updated : 24 Aug 2022, 12:29 PM

বরিশাল, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের উজিরপুর উপজেলার পূর্ব-ধামসর গ্রামে বুধবার রাতে তিন বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। রাতে মেয়েটিকে ঘর থেকে নিয়ে যায়। বৃহস্পতিবার ভোরে গ্রামের একটি পানের বরজে তাকে পাওয়া যায়। গুরুতর অবস্থায় শিশুকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। উজিরপুর থানার ওসি মো. শাহাবুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দিন মজুর চুন্নু সিকদার ও তার স্ত্রী হাফিজা বেগম মেয়েকে (৩) রাতে ঘরে ঘুমিয়ে ছিলেন। তাদের বরাত দিয়ে ওসি বলেন, রাত ৩টার দিকে মেয়েকে দুধ খাইয়ে মা আবার ঘুমিয়ে পড়েন। কিন্ত ভোর ৫টার দিকে শিশুটিকে দেখতে না পেয়ে মায়ের কান্নাকাটিতে প্রতিবেশীরা ছুটে আসে। সকাল ৭টার দিকে গ্রামের মন্টু হাওলাদার তার পানের বরজে কাজ করতে গিয়ে শিশুটির কান্না শুনতে পান। রক্তাক্ত অবস্থায় শিশুটিকে প্রথমে উজিরপুর হাসপাতাল, পরে পুলিশ হেফাজতে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ওসি সাহাবুদ্দিন আরো বলেন, হোগল পাতা ও পাটখড়ির বেড়া ভেঙ্গে ঘর থেকে শিশুটিকে নিয়ে যায়। তবে তার বাবা-মা এই ঘটনায় কাউকে সন্দেহ করতে পারছেন না। অজ্ঞাতনামাদের আসামি করে মামলা নেয়া হবে বলে জানান তিনি। পুলিশ সুপার এ কে এম এহসানউল্লা ও সার্কেল এএসপি রবিউল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭৩৮ ঘ.