২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় পাতার বিড়ি উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থেকে ভারতীয় পাতার বিড়িসহ একজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2012, 11:18 AM

Updated : 24 Aug 2022, 12:29 PM

চাঁপাইনবাবগঞ্জ, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থেকে ভারতীয় পাতার বিড়িসহ একজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার নদিয়াড়ি গ্রাম থেকে আড়াই লাখ পাতার বিড়িসহ তাকে আটক করা হয়। আটক কবির আলী (২০) শিবগঞ্জ উপজেলার গোপালপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে। চাঁপাইনবাবগঞ্জের গোয়েন্দা পুলিশ পরিদর্শক মোয়াজ্জেম হোসেন বলেন, সকাল সাড়ে ১১টার দিকে কবিরসহ তিনজন ভারতীয় পাতার বিড়ি নিয়ে নাচোল রাজবাড়িহাট যাচ্ছিল। পথে কবিরকে আটক করা হয়। এ সময় তার দুই সহযোগী পালিয়ে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৭১৪ ঘ.