চাঁদপুর, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরে মেঘনা নদীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ৪০ হাজার মিটার কারেন্ট জাল আটক করেছে কোস্টগার্ড।
বুধবার রাতভর অভিযান চালিয়ে এ জাল আটক করা হয়। তবে এ অভিযানে কাউকে আটক করা যায়নি।
কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার লে. মো. জহুরুল হক জানান, কোস্টগার্ড সদস্যরা চাঁদপুরের বড়স্টেশন মেঘনা মোহনা থেকে শুরু করে বিভিন্ন স্থানে রাতভর অভিযান চালায়। এ সময় নদীতে কারেন্ট জাল দিয়ে মাছ ধরার সময় ৪০ হাজার মিটার জাল আটক করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৪৩৪ ঘ.
bdnews24