জামালপুর, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামালপুরের মেলান্দহে মাকে হত্যার অভিযোগে তার ছেলেকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে উপজেলার রৌমারী বিলপাড়ে জবা বেগম (৬০) খুন হন। এরপর তার ছেলে জুয়েলকে (৩৫) আটক করেছে পুলিশ।
জুয়েল চর মল্লিকপুর গ্রামের আব্দুল হকের ছেলে। তিনি মানসিক ‘বিকারগ্রস্ত’ বলে জানায় পুলিশ।
মেলান্দহ থানার ওসি বিল্লাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে জুয়েলের সঙ্গে তার স্ত্রী বকুল বেগমের ঝগড়া হয়। এ সময় জবা বেগম ছেলেকে বকাঝকা করলে মা ও স্ত্রীকে ধাওয়া করেন তিনি। বৃদ্ধ মা দৌড়ে রৌমারী বিলপাড়ে গেলে সেখানে তাকে কুপিয়ে হত্যা করেন জুয়েল।
লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/ডিডি/১৯৩৪ ঘ.
bdnews24