গাজীপুর, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর সদর উপজেলায় মঙ্গলবার রাতে হাতবোমা বিস্ফোরণে এক যুবক আহত হয়েছেন।
সামন্তপুর এলাকায় এ বিস্ফোরণে আহত রাজু (১৮) একজন জেনারেটর অপারটের। তাকে গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ আলাল আহমেদ (২৩) ও রুহুল আমিন (১৮) নামে দু’জনকে গ্রেপ্তার করেছে।
আলাল টঙ্গীর আমতলীর ইমাম আলীর ছেলে এবং রুহুল একই এলাকার সিরাজগঞ্জের ধানবান্দি গ্রামের আব্দুল মোতালেবের ছেলে।
বুধবার সকালে আদালতে হাজির করলে তাদের জেল হাজতে পাঠানো হয়।
জয়দেবপুর থানার উপ-পরিদর্শক মো. হারুন-অর-রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সামন্তপুর বাজরের জেনারেটর ও ডিস ব্যবসায়ী নাজমুল ইসলামদের সঙ্গে পূর্ব শত্র“তা ছিল আলালের।
রাত সাড়ে ৯টার আলাল সামন্তপুর বাজরে নাজমুলের অফিসের সামনে পরপর দু’টি হাতবোমার বিষ্ফোরণ ঘটায়।
এরপর মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী মোটরসাইকেলসহ আলাল ও রুহুলকে আটক করে।
এ ঘটনায় জেনারেটর ব্যবসায়ী নাজমুল ইসলাম জয়দেবপুর থানায় মামলা দায়ের করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৫৫১ ঘ.
bdnews24