ঢাকা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অগ্নিকাণ্ড বা ভূমিকম্পে হতাহতদের জরুরি চিকিৎসা কার্যক্রম ও অগ্নি নির্বাপন প্রস্তুতি নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মহড়া হয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এই মহড়া উদ্বোধন করেন।
পরে হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মচারী, দমকল বাহিনী, রেড ক্রিসেন্ট ও স্কাউটসের কর্মীরা দুই পর্বের এই মহড়া প্রদর্শন করা হয় বলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, “অগ্নিকাণ্ড বা ভূমিকম্পে হতাহতদের জরুরি চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করতে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ অত্যন্ত প্রয়োজনীয়। তাদের আরো দক্ষ করে তুলতে পারলে দুর্ঘটনার শিকার ব্যক্তি দ্রুত আরোগ্য লাভ করবেন।”
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মো. সিফায়েত উল¬াহর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে ডাক্তার বায়েজীদ খুরশীদ রিয়াজ, ঢাকা মেডিকেল কলেজের পরিচালক মো. মোস্তাফিজুর রহমান, অ্যাকশন এইডের আবাসিক প্রতিনিধি ফারাহ কবীর প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/এএইচ/১৯২৮ ঘ.
bdnews24