মাগুরা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাগুরা সদরে ট্রাকের ধাক্কায় স্থানীয় এক সাংবাদিক নিহত হয়েছেন। এ দুর্ঘটানয় আহত হন দুইজন।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে ঝিনাইদহ সড়কের কাশিনাথপুরে এ দুর্ঘটনায় নিহত রাশেদুল ইসলাম সাজ্জাদ মাগুরা সদরের মির্জাপুর গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে। তিনি ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সকালবেলা পত্রিকার স্টাফ রিপোর্টার ছিলেন।
মাগুরা সদর থানার এসআই মাজেদুর রহমান বলেন, অটোরিকশায় করে মাগুরা শহরে যাচ্ছিলেন তিনি। পথে কাশিনাথপুরে একটি ট্রাক অটোরিকশাটি চাপা দিলে ঘটনাস্থলেই সাজ্জাদের মৃত্যু হয়।
আহতদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে মামলা হয়েছে বলে পুলিশ কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৫১৮ ঘ.
bdnews24