২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে আটক ১৮ রোহিঙ্গাকে মিয়ানমার ফেরত

কক্সবাজারের টেকনাফে অনুপ্রবেশের সময় ১৮ রোহিঙ্গাকে আটক করেছে কোস্টগার্ড ও নৌ বাহিনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2012, 09:11 AM

Updated : 24 Aug 2022, 12:28 PM

কক্সবাজার, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-কক্সবাজারের টেকনাফে অনুপ্রবেশের সময় ১৮ রোহিঙ্গাকে আটক করেছে কোস্টগার্ড ও নৌ বাহিনী। মঙ্গলবার ও সোমবার রাতে শাহপরীর দ্বীপ ও সেন্টমার্টিনের কাছ থেকে এদের আটক করা হয়। কোস্টগার্ডের শাহপরীর দ্বীপ স্টেশন কমান্ডার বদৌরুজ্জা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার সকাল ৬টার দিকে কোস্টগার্ডের টহল দলের সদস্যরা শাহপরীর দ্বীপ মিস্ত্রিপাড়া এলাকা থেকে চার রোহিঙ্গাকে আটক করে। পরে বেলা সাড়ে ১১ টার দিকে তাদের মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে। এদিকে কোস্টগার্ডের সেন্টমার্টিন স্টেশনের কমান্ডার মিল্টন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কোস্ট গার্ড ও নৌ বাহিনীর সদস্যরা সোমবার রাত ১১টার দিকে সেন্ট মার্টিন এর অদূরে ৩টি নৌকাসহ ১৪ জন রোহিঙ্গাকে আটক করে। পরে রাত ১টার দিকে নৌকাসহ তাদের ফেরত পাঠানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৫০০ ঘ.