সাতক্ষীরা, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরার তলুইগাছায় বাংলাদেশ ও ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়েছে।
সোমবার তলুইগাছা সীমান্তের মেইন পিলার ১৩-এর সাব পিলার ২-এর কাছে জিরো লাইনে অনুষ্ঠিত বৈঠকে মাদক পাচার, অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার, সীমান্ত টহল জোরদারসহ বিভিন্ন বিষয় নিয়ে দুই বাহিনীর মধ্যে আলোচনা হয়।
বৈঠকে সাতক্ষীরা বিজিবি ৩৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু বাছির এবং বিএসএফ ১৫২ ব্যাটালিয়নের অধিনায়ক কমাড্যান্ট হরমিত সিং দুই দেশের নেতৃত্ব দেন।
দুই বাহিনীর মধ্যে এই ধরনের বৈঠক নিয়মিতই হয় বলে জানান সাতক্ষীরা বিজিবি ৩৮ ব্যাটালিয়নের অপারেশন কর্মকর্তা মেজর আবু মোতাহার মো. সোহেল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২১৫৭ ঘ.
bdnews24