ঢাকা, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এখন থেকে সংসদ বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান ইন্টারনেটে দেখা যাবে।
সোমবার সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের ডিজিটাল ডিসপ্লে ম্যানেজমেন্ট সিস্টেমের (ডিএমএস) এর আওতায় ইউএনডিপির অর্থায়নে ‘ইম্প্রোভিং ডেমোক্রেসি থ্রু পার্লামেন্টারি ডেভেলপমেন্ট (আইপিডি)’ প্রকল্পের সহায়তায় সংসদ বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান ইন্টারনেটে দেখা যাবে।
ইন্টারনেটে সংসদ টেলিভিশন দেখতে হলে dms-media.parliament.gov.bd ঠিকানায় যেতে হবে। এর আগে Microsoft Silver Light সফটওয়ার ডাউনলোড করে ইন্সটল করতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসইউ/১৮৪৩ ঘ.
bdnews24