নওগাঁ, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁয় জামায়াত-শিবিরের আট নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার রাতে সদরে সাত শিবিরকর্মী ও নিয়ামতপুরে এক জামায়াত নেতাকে গ্রেপ্তার করা হয়। রোববার আদালতে হাজির করলে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।
এদের মধ্যে নিয়ামতপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি ও পারইল ইউপি সদস্য আইন উদ্দীন রয়েছেন বলে জানান সদর মডেল থানার ওসি মোজাম্মেল হক।
তিনি বলেন, নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর আশংকায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস১৯৪৯ ঘ.
bdnews24