২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দপ্তর পেলেন ১৫০ সহকারী সচিব

পদোন্নতির এক সপ্তাহ পর দপ্তর পেলেন ক্যাডার বহির্ভূত ১৫০ জন সহকারী সচিব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2012, 11:05 AM

Updated : 24 Aug 2022, 12:27 PM

ঢাকা, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদোন্নতির এক সপ্তাহ পর দপ্তর পেলেন ক্যাডার বহির্ভূত ১৫০ জন সহকারী সচিব। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে রোববার প্রকাশিত এক আদেশে এসব সহকারি সচিবকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে পদায়ন করা হয়। আদেশটি গত বৃহস্পতিবার জারি করা হয়েছে। গত ১ নভেম্বর রাতে ১৫৬ জন নন-ক্যাডার প্রশাসনিক কর্মকর্তা (এও) এবং ব্যক্তিগত কর্মকর্তার (পিও) সহকারী সচিব পদে পদোন্নতির আদেশ জারি করা হয়। আরো দুজন কর্মকর্তা পদোন্নতি পেলেও তাদের আদেশ জারি করা হয়নি। পদোন্নতি পাওয়া এক কর্মকর্তা জানান, তাদের জন্য সংরক্ষিত ক্যাডার বহির্ভূত ১৭৩টি পদের বিপরীতে আগে একটি পদে পদোন্নতি দেয়া হয়। আারো ১৬ জন কর্মকর্তা পদোন্নতির অপেক্ষায় রয়েছেন বলেও জানান ওই কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৭০০ ঘ.
দপ্তর বণ্টন