২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এনায়েতুল্লাহ্ খানের সপ্তম মৃতুবার্ষিকী

ইংরেজি দৈনিক নিউ এজ-এর প্রতিষ্ঠাতা সম্পাদক ও সাপ্তাহিক হলিডের প্রধান সম্পাদক এনায়েতুল্লাহ খানের সপ্তম মৃতুবার্ষিকী শনিবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2012, 02:29 PM

Updated : 24 Aug 2022, 12:27 PM

ঢাকা, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইংরেজি দৈনিক নিউ এজ-এর প্রতিষ্ঠাতা সম্পাদক ও সাপ্তাহিক হলিডের প্রধান সম্পাদক এনায়েতুল্লাহ খানের সপ্তম মৃতুবার্ষিকী শনিবার। ৬৬ বছর বয়সে ২০০৫ সালের এ দিনে কানাডার টরেন্টো জেনারেল হাসপাতালে মারা যান তিনি। একুশে পদকপ্রাপ্ত এ সাংবাদিকের কর্মজীবন শুরু হয় তৎকালীন পাকিস্তান অবজারভারে প্রদায়ক হিসেবে ২০ বছর বয়সে ১৯৫৯ সালে। ১৯৬৫ সালে হলিডে প্রতিষ্ঠা করেন এবং সম্পাদকের দায়িত্ব নেন এক বছর পরে। ১৯৭৫-৭৭ পর্যন্ত বাংলাদেশ টাইমস-এর সম্পাদকের দায়িত্ব পালন করেন। ২০০৩-এ প্রকাশ করেন নিউ এজ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে স্নাতকোত্তর এনায়েতুল্লাহ খান সাংবাদিকতা ছাড়াও বৈচিত্র্যময় জীবনে ১৯৭৭-৭৮ সালে মন্ত্রী এবং ১৯৮৪-৮৯ পর্যন্ত চীন, দক্ষিণ কোরিয়া, কম্বোডিয়া ও মায়নমারে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন। জাতীয় প্রেসক্লাবের সভাপতির দায়িত্ব পালন করেন তিনি ১৯৭৩-৭৬ সালে। পাকিস্তানে সাবেক স্পিকার বিচারপতি মরহুম আব্দুল জব্বার খানের তৃতীয় সন্তান এনায়েতুল্লাহ্ খানের জন্ম ১৯৩৯ সালের ২৫ মে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/২০২৪ ঘ.