২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের স্বাস্থ্যমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্ক আগের যে কোনো সময়ের চেয়ে এখন ভালো বলে মন্তব্য করেছেন সফররত ভারতের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী গোলাম নবী আজাদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2012, 12:17 PM

Updated : 24 Aug 2022, 12:27 PM

ঢাকা, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্ক আগের যে কোনো সময়ের চেয়ে এখন ভালো বলে মন্তব্য করেছেন সফররত ভারতের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী গোলাম নবী আজাদ। শনিবার সকালে শেখ হাসিনার সঙ্গে গণভবনে বৈঠকে তিনি একথা বলেন। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ এ বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন। বাংলাদেশ ও ভারতের মধ্যে বিরাজমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরার পাশাপাশি স্বাস্থ্য এবং নারীর ক্ষমতায়নে অগ্রগতিতে সরকারের প্রশংসা করেন ভারতের স্বাস্থ্য মন্ত্রী। তিনি বলেন, “স্বাস্থ্য খাতে দুই দেশের মধ্যে সাহায্য-সহযোগিতা আরো সম্প্রসারণ করা সম্ভব।” বৈঠকে অটিজম বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান আবুল কালাম আজাদ। এক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা হোসেনের ভূমিকার প্রশংসা করেন ভারতের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী। এ সময় অন্যদের মধ্যে স্বাস্থ্য মন্ত্রী আফম রুহুল হক, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব শেখ মো. ওয়াহিদ উজ জামান, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ এবং বাংলাদেশে ভারতের রাষ্ট্রদূত পংকজ সরণ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএল