২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাইক্ষ্যংছড়িতে হাতির আক্রমণে মহিলা নিহত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরে শুক্রবার রাতে বন্যহাতির আক্রমণে এক মহিলার মৃত্যু হয়েছে। আহত হন ওই মহিলার স্বামী ও শাশুড়ি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2012, 10:33 AM

Updated : 24 Aug 2022, 12:27 PM

বান্দরবান, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরে শুক্রবার রাতে বন্যহাতির আক্রমণে এক মহিলার মৃত্যু হয়েছে। আহত হন ওই মহিলার স্বামী ও শাশুড়ি। নিহত আনোয়ারা বেগম (২০) সদর ইউনিয়নের আশারতলীর বাসিন্দা। আহত মো. হারুণ (২৫) ও তার মাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নাইক্ষ্যংছড়ি থানার ইন্সপেক্টর (ওসি) এএসএম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত আড়াইটার দিকে ১০/১২টি বন্যহাতি আক্রমণ চালালে আনোয়রা বেগম ঘটনাস্থলে নিহত হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৬৩১ ঘ.