২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে আরেক জামায়াত নেতা গ্রেপ্তার

ময়মনসিংহের হালুয়াঘাট এলাকা থেকে জামায়াতে ইসলামীর এক জেলা নেতাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2012, 06:25 AM

Updated : 24 Aug 2022, 12:27 PM

শেরপুর, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ময়মনসিংহের হালুয়াঘাট এলাকা থেকে জামায়াতে ইসলামীর এক জেলা নেতাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। শুক্রবার রাতে নালিতাবাড়ি উপজেলা জামায়াতের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা জামায়াতের শুরা সদস্য মোহাম্মদ রুহুল আমীনকে গ্রেপ্তার করা হয়। এর আগের দিন জামায়াত নেতা কামারুজ্জামানের শ্যালকসহ আরো চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। এ নিয়ে গ্রেপ্তারের সংখ্যা বেড়ে পাঁচজন হলো। শেরপুর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মো. নজরুল ইসলাম জানান, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াত নেতাদের বিচার কার্যক্রমে বাধা সৃষ্টির লক্ষ্যে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করতে গত বৃহস্পতিবার শহরের দমদমা কালিগঞ্জ এলাকার একটি ধানের চাতালে গোপন বৈঠক হয়। গ্রেপ্তার জামায়াত নেতারা তাদের সহযোগীদের নিয়ে ওই বৈঠকে অংশ নেন। এ ব্যাপারে শেরপুর সদর থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা করা হয়েছে বলে পরিদর্শক জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১২২০ ঘ.