২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে ডাব বিক্রেতা খুন

যশোর শহরে এক ডাব বিক্রেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2012, 02:13 PM

Updated : 24 Aug 2022, 12:26 PM

যশোর, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোর শহরে এক ডাব বিক্রেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার দুপুরে খোলাডাঙ্গা মুন্সিপাড়ায় এ হামলায় নিহত আব্দুস সাত্তার (৩৮) সদর উপজেলার সিরাজসিংহা গ্রামের এজাহার সর্দারের ছেলে। স্থানীয়দের বরাত দিয়ে যশোর কোতোয়ালি মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুর রহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে আব্দুস সাত্তার খোলাডাঙ্গা মুন্সিপাড়ায় ডাব বিক্রি করতে যান । স্থানীয় এক যুবকের কাছে ডাব বিক্রির পর দাম চাইলে সে ধারালো দা দিয়ে সাত্তারকে কোপালে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর মেডিক্যাল কলেজ হাসপাতাল পাঠিয়েছে। এ ঘটনায় নিহত সাত্তারের ছেলে মাহবুব বাদী হয়ে থানায় মামলা করেছেন। থানার ইন্সপেক্টর (ওসি) গোলাম রহমান বলেন, প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে হত্যাকারী যুবককে শনাক্ত করার চেষ্টা চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০০৮ ঘ.