নারায়ণগঞ্জ, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ সদরে বিদ্যুত বিভাগের লোক পরিচয় দিয়ে একটি ট্রান্সফরমার চুরির অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার রাতে ফতুল্লার দক্ষিণ সস্তাপুর এলাকায় এই ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছে।
দক্ষিণ সস্তাপুর এলাকার নৈশ প্রহরী লালু মিয়া বলেন, রাত ২টার দিকে ট্রাকে করে আসা ৪-৫ জন লোক নিজেদের বিদ্যুতের লোক পরিচয় দিয়ে ট্রান্সফরমারটি খুলে ট্রাকে করে নিয়ে যায়।
১০/১৫ মিনিটের মধ্যেই তারা ট্রান্সফরমারটি খুলে নিয়ে যায় বলে জানান প্রহরী লালু।
ফতুল্লা মডেল থানার ওসি আবদুল মতিন বলেন, “ঘটনাটি শুনেছি। খোঁজ খবর নেয়া হচ্ছে। এখনো কেউ অভিযোগ করেনি।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭০০ ঘ.
bdnews24