২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরা উদীচীর সম্মেলন মালালাকে উৎসর্গ

তালেবানের গুলিতে আহত পাকিস্তানি কিশোরী মালালা ইউসুফজাইকে উৎসর্গ করা হয়েছে উদীচী মাগুরা জেলা সংসদের নবম জেলা সম্মেলন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2012, 09:24 AM

Updated : 24 Aug 2022, 12:27 PM

মাগুরা, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তালেবানের গুলিতে আহত পাকিস্তানি কিশোরী মালালা ইউসুফজাইকে উৎসর্গ করা হয়েছে উদীচী মাগুরা জেলা সংসদের নবম জেলা সম্মেলন। শুক্রবার শহরের সূর্যমুখী শিশু বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সম্মেলনের স্লোাগান ছিল “শিক্ষার মেয়ে, প্রগতির মেয়ে, তোমার তুলনা নাই, সোয়াতের মেয়ে ভগিনি আমার মালালা ইউসুফজাই।” তালেবানের গুলিতে আহত মালালা বর্তমানে যুক্তরাজ্যে চিকিৎসাধীন। তাকে নোবেল পুরস্কার দেয়ার দাবিও ইতোমধ্যে উঠেছে। সকাল ১১টায় সম্মেলনের উদ্বোধন করেন বাউল সাধক ও গবেষক মনোরঞ্জন বসু। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উদীচী কেন্দ্রীয় সংসদের কোষাধ্যক্ষ মামুনুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন উদীচী কেন্দ্রীয় সংসদের কার্যনির্বাহী সদস্য মুহাম্মদ জসীম উদ্দিন, কেন্দ্রীয় সদস্য ও গণসংগীত শিল্পী সিদ্দিক মোল্যা। উদীচী জেলা সংসদের সভাপতি এবিএম আসাদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অ্যাড. আলী আকতার, বিকাশ মজুমদার, বিরেন বিশ্বাস ও ডা. কাজী তারিফুজ্জামান। সম্মেলন উপলক্ষে সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী শহর প্রদক্ষিণ করে। পরে সূর্যমুখী শিশু বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত ও নৃত্য পরিবেশন করে উদীচী মাগুরা জেলা সংসদের শিল্পীরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/১৫১৭ ঘ.