২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে ৩২০ কেজি জাটকা জব্দ

মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৩২০ কেজি জাটকা জব্দ করেছে উপকূল রক্ষা বাহিনী কোস্ট গার্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2012, 06:20 AM

Updated : 24 Aug 2022, 12:27 PM

চাঁদপুর, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৩২০ কেজি জাটকা জব্দ করেছে উপকূল রক্ষা বাহিনী কোস্ট গার্ড। বৃহস্পতিবার মধ্যরাতে শহরের বড়স্টেশন এলাকা সংলগ্ন নদীতে দুটি লঞ্চে এই জাটকা পাওয়া যায় বলে কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মো. জহুরুল হক। এছাড়া রাতভর মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ হাজার মিটার কারেন্ট জাল আটক করা হয় বলে তিনি জানান। লেফটেন্যান্ট জহুরুল সাংবাদিকদের বলেন, এমভি পানামা ও এমভি ফারহান নামের দুটি লঞ্চে মোট ৩২০ কেজি জাটকা পাওয়া যায়। এ দুটি লঞ্চ ভোলা থেকে ঢাকা যাচ্ছিল। আটক জাটকা শুক্রবার সকালে শহরের বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় দেয়া হয়েছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২১৫ ঘ.