২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে ট্রলারডুবি: নিখোঁজ ২ জনের লাশ উদ্ধার

কক্সবাজারের টেকনাফে ‘মালয়েশিয়াগামী’ ট্রলারডুবির ঘটনায় বৃহস্পতিবার নিখোঁজ দুই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2012, 12:45 PM

Updated : 24 Aug 2022, 12:26 PM

কক্সবাজার, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের টেকনাফে ‘মালয়েশিয়াগামী’ ট্রলারডুবির ঘটনায় বৃহস্পতিবার নিখোঁজ দুই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। কক্সবাজার কোস্ট গার্ডের টেকনাফ স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার ফয়জুল কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে কোস্ট গার্ড ও নৌ বাহিনীর তিনটি জাহাজ বৃহস্পতিবার দুপুরের পর থেকে অনুসন্ধান চালায়। বিকেল ৫টার দিকে শাহপরীর দ্বীপ এলাকা থেকে একটি এবং সন্ধ্যার দিকে আরেকটি লাশ উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম জানাতে পারেননি কোস্ট গার্ড কর্মকর্তা। গত বুধবার ভোরে ১১০ জন যাত্রী নিয়ে টেকনাফের সাবরাং এর পশ্চিমে ডুবে যায় ট্রলারটি। এ ঘটনায় ট্রলারের ৬০ জন যাত্রীকে উদ্ধার করা গেলেও বাকিরা এখনও নিখোঁজ। সংশ্লিষ্টরা জানান, ট্রলারটি অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় দুর্ঘটনায় পড়ে। এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে কোস্ট গার্ডের সৈনিক আব্দুল আজিজ বাদী হয়ে টেকনাফ থানায় একটি মামলা করেছেন। ডুবে যাওয়া ট্রালারটির সন্ধান এখনো পাওয়া যায়নি বলেও কোস্ট গার্ড কমান্ডার জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/জেকে/১৭৪০ ঘ.