চট্টগ্রাম, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় এক ঠেলাগাড়ি চালকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাতটার দিকে নগরীর পাঁচলাইশ থানার ২ নং গেইট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রহিম মাঝির (৫০) গ্রামের বাড়ি ভোলা জেলার লাল মোহন থানা এলাকায়। তিনি বায়েজীদ থানা এলাকায় থাকতেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির কনেস্টবল সুলতান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাতটার দিকে ঠেলাগাড়ি করে মালামাল নিয়ে যাওয়ার সময় পেছন থেকে একটি ট্রাক রহিমকে ধাক্কা দেয়। তাকে গুরুতর আহত অবস্থায় এলাকার লোকজন হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এসইউ/১২৩৬ ঘ.
bdnews24