পাবনা, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনার সুজানগর উপজেলায় জেএসসি পরীক্ষায় ছাত্রীকে উত্তরপত্রে লিখে দেয়ার অভিযোগে এক শিক্ষককে দুই বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
এছাড়া দণ্ডিতকে ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাস কারাভোগ করতে হবে।
মঙ্গলবার সুজানগরের শহীদ দুলাল বালিকা উচ্চ বিদ্যালয়ে এ সাজা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজমল হোসেন।
দণ্ডিত নাসির উদ্দিন আহমেদ (৩২) শহীদ দুলাল বালিকা উচ্চ বিদ্যালয়ের ইংরেজির শিক্ষক।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) খন্দকার মাহবুবুর রহমান বলেন, জেএসসি’র ইংরেজি পরীক্ষা চলাকালে নাসির উদ্দিন এক ছাত্রীকে উত্তরপত্রে লিখে দেয়ার সময় ইউএনও ধরে ফেলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৩৮ ঘ.
bdnews24