পাবনা, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে বিএনপির দুই পক্ষ একই স্থানে একই সময়ে সমাবেশ ডাকায় পাবনার ফরিদপুর উপজেলায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।
বুধবার সকাল ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত উপজেলা সদরে এই ১৪৪ ধারা বলবৎ থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডি এম আতিকুর রহমান।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা বিএনপির সভাপতি জহুরুল ইসলাম বকু এবং সাধারণ সম্পাদক আব্দুল হাকিম খানের সমর্থকরা ৭ নভেম্বর পালন উপলক্ষে সদরের বনওয়ারী নগর মুক্তমঞ্চে সকাল ১০টায় সমাবেশ ডাকে।
এতে উত্তেজনা দেখা দিলে উপজেলা প্রশাসন মাইকিং করে শহরে ১৪৪ ধারা জারি করে।
বিডিনিউজ টোয়েন্টিফেপার ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/১৯২১ ঘ.
bdnews24