খুলনা, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনার দাকোপ উপজেলার সুন্দরবন সংলগ্ন খাজুরা গ্রামে মঙ্গলবার একটি বাঘকে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী।
সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ঢাংমারী স্টেশন কর্মকর্তা মো. মনিরুল ইসলাম বলেন, ভোরে সুন্দরবন থেকে একটি বাঘ খাজুরা গ্রামে ঢুকে পড়ে।
সকাল ৯টার দিকে গ্রামবাসী লাঠিসোটা নিয়ে বাঘটি পিটিয়ে হত্যা করে।
দুপুরে মৃত বাঘটি উদ্ধার করে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে নিয়ে যাওয়া হয় বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭৩৬ ঘ.
bdnews24