মুন্সীগঞ্জ, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ট্রাকচাপায় এক কিশোর নিহত হয়েছে।
সোমবার দুপুরে ঢাকা-মাওয়া মহাসড়কের ছনবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বিশাল ফকির আদর (১৬) কেনারীগঞ্জের শুভাড্ডা পূর্বপাড়া গ্রামের রতন ফকিরের ছেলে।
শ্রীনগর থানার ওসি মিজানুর রহমান জানান, মামা মনিরুজ্জামানের সঙ্গে মোটরসাইকেলে চড়ে লৌহজং উপজেলার কলামা বাড়ি থেকে কেরানীগঞ্জ যাচ্ছিল আদর।
পথে ছনাবাড়িতে পেয়াজভর্তি ট্রাকটি মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ছিটকে পড়ে ট্রাকার চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলের আদর মারা যায়।
দুর্ঘটনায় আহত মনিরুজ্জামানকে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৬০৫ ঘ.
bdnews24