২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দায়িত্বে অবহেলা: প্রকৌশলীকে প্রত্যাহারের নির্দেশ যোগাযোগমন্ত্রীর

দায়িত্বে অবহেলার জন্য সড়ক ও জনপথ অধিদপ্তরের এক তত্ত্বাবধায়ক প্রকৌশলীকে তাৎক্ষণিক প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন যোগযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2012, 08:00 AM

Updated : 24 Aug 2022, 12:25 PM

ঢাকা, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফেঅর ডটকম)- দায়িত্বে অবহেলার জন্য সড়ক ও জনপথ অধিদপ্তরের এক তত্ত্বাবধায়ক প্রকৌশলীকে তাৎক্ষণিক প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন যোগযোগমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার যোগাযোগ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সড়ক ও জনপথ অধিদপ্তর ময়মনসিংহ সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. ইকবালকে তাৎক্ষণিক প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন যোগযোগমন্ত্রী। এছাড়া দায়িত্বে অবহেলার জন্য টাঙ্গাইল সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী শওকত আলীকে কারণ দর্শাতে বলেছেন মন্ত্রী। বিডিনিউজ টোয়েন্টিফেঅর ডটকম/এসএইচএ/আরএ/১৩৫৩ ঘ.