২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তেল তৈরির কাঁচামাল উদ্ধার, গ্রেপ্তার ৪

তেল প্রস্তুতকারী কোম্পানি ম্যারিকোর ছিনতাই হওয়া কাঁচামালসহ চারজনকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2012, 07:39 AM

Updated : 24 Aug 2022, 12:25 PM

চট্টগ্রাম, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তেল প্রস্তুতকারী কোম্পানি ম্যারিকোর ছিনতাই হওয়া কাঁচামালসহ চারজনকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ। সোমবার ভোররাতে নগরীর চান্দগাঁও থানাধীন এক কিলোমিটার এলাকা থেকে মালামালসহ চারজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। বন্দর থানার ওসি জাহেদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ম্যারিকো কলম্বো থেকে নারকেল তেল তৈরির কাঁচামাল আমদানি করে। মালগুলো ডিপোতে নেয়ার সময় গত ১৪ অক্টোবর টোল রোড এলাকা থেকে কন্টেইনার মুভারসহ ছিনতাই হয়। ম্যারিকোর অভিযোগের পর নগরী ও জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে নয়জনকে এবং পটিয়া থেকে কন্টেইনারটি আটক করা হয়। গ্রেপ্তার ৯ জনের স্বীকারোক্তি অনুযায়ী ভোরে এক কিলোমিটার এলাকা থেকে মালামালসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের নাম জানা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/আরএ/১৩৩৫ ঘ.