২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনায় জবাই হরিণসহ আটক ২

বরগুনার পাথরঘাটা উপজেলা থেকে জবাই করা হরিণসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2012, 04:05 PM

Updated : 24 Aug 2022, 12:24 PM

বরগুনা, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরগুনার পাথরঘাটা উপজেলা থেকে জবাই করা হরিণসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় হরিণঘাটা সংরক্ষিত বনাঞ্চল থেকে তাদের আটক করে বন বিভাগ ও কোস্টগার্ড সদস্যরা। এরা হলেন তালতলী উপজেলার নামিশে পাড়ার মং চিন ও মং বুদো। দুজনই রাখাইন সম্প্রদায়ের লোক। হরিণঘাটা বন বিভাগের রেঞ্জ অফিসার দেবব্রত দাস সাংবাদিকদের বলেন, হরিণটিকে গুলি করে ধরে জবাই করা হয়। এ দুজনের সগহযোগীরা পালিয়ে গেছে। আটকদের কাছ থেকে হরিণ শিকারে ব্যবহৃত দুটি রামদা ও একটি ট্রলার আটক করা হয়েছে বলে জানান দেবব্রত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২১৫৭ ঘ.