ঢাকা, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর উত্তরা থেকে এক কোটি ৬৫ লাখ ভারতীয় রুপিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার সকাল ৮টার দিকে তাদের গ্রেপ্তার করা হয় বলে র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, মো. মাহাতাব (৩৭), মো. আলাউদ্দিন (৩৪) ও মো. সাজু (২৪)।
র্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাইভেটকারে ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জ যাওয়ার পথে ওই তিনজনকে আটক করা হয়। তারা আন্তর্জাতিক মুদ্রাপাচারকারী চক্রের সদস্য।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএইচ/এসইউ/১৯৫৪ ঘ.
bdnews24