২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে বাস খাদে, নিহত ১

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বাস খাদে পড়ে একজন নিহত এবং অন্তত ২৫ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2012, 12:59 PM

Updated : 24 Aug 2022, 12:24 PM

নাটোর, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বাস খাদে পড়ে একজন নিহত এবং অন্তত ২৫ জন আহত হয়েছেন। শুক্রবার এ দুর্ঘটনায় নিহত পোশাক কর্মী রোজিনা বেগম (৪৫) নওগাঁর আত্রাই উপজেলার মালিপুকুর গ্রামের সাইদুল ইসলামের স্ত্রী। আহতদের বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। নাটোরের বনপাড়া হাইওয়ে থানার ওসি দ্বীন ইসলাম বলেন, দুপুর দেড়টার দিকে নওগাঁ থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস বনপাড়া-হাটিকুমরুল সড়কের আইড়মাড়ি ব্রিজের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ১৫ ফুট গভীর খাদে পড়ে যায়। বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর রোজিনার মৃত্যু হয়। আহতদের মধ্যে রয়েছেন আত্রাইয়ের রেহেনা (৪৫), মৌসুমী (১৬), শিরিনা (৪০), রূপালী (১৮), পারভীন (২২), মাজেদা (৩৮), মহসিন (৩৮), জহুরুল (২৩), সুমন (২৫) এবং রাজশাহীর বাগমারা উপজেলার কোনাবাড়িয়া গ্রামের রূপালী (১৯), আরিফা (২১), নিলুফা (২৩) ও কোহিনুর বেগম (৪২)। হতাহতরা সবাই ঢাকায় একটি তৈরি পোশাক কারখানায় কাজ করেন। ওসি দ্বীন ইসলাম আরো বলেন, এ ঘটনায় বড়াইগ্রাম থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/ডিডি/১৮৫৫ ঘ.