চাঁপাইনবাবগঞ্জ, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌর এলাকায় শুক্রবার ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
নিহত জাহিদুর রহমান (৪৫) রাজশাহীর গোদাগাড়ি উপজেলার কাকনহাট পাকড়ি গ্রামের আতাউর রহমানের ছেলে।
নাচোল থানার ওসি ফিরোজ কবির বলেন, সকাল ৯টার দিকে জাহিদুর তার আত্মীয়ের বাড়ি নাচোলের পীরপুর থেকে নিজ বাড়ি ফিরছিলেন।
নাচোল ঈদগাহ’র সামনে একটি ট্রাক পিছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
স্থানীয়রা চালকসহ ট্রাকটি আটক করে পুলিশে দিয়েছে।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৬০৮ ঘ.
bdnews24