২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্দর নগরীর ৩ কাঁচাবাজার ফরমালিনমুক্ত হচ্ছে

বন্দর নগরীর তিনটি কাঁচাবাজার ফলমালিনমুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2012, 02:54 PM

Updated : 24 Aug 2022, 12:24 PM

চট্টগ্রাম, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বন্দর নগরীর তিনটি কাঁচাবাজার ফলমালিনমুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)। বৃহস্পতিবার সিএমপি সদর দপ্তরে বিএসটিআই কর্তৃপক্ষের প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত সভায় নগরীর কাজীর দেউরী, ষোলশহর কর্ণফুলী মার্কেট এবং আগ্রাবাদ কর্ণফুলী কাঁচা বাজারকে ফরমালিনমুক্ত করার সিদ্ধান্ত হয়। সিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফরমালিনমুক্ত করার জন্য তিনটি ফরমালডিহাইড মেটার ক্রয় করা হয়েছে। এসব যন্ত্র পরিচালনার জন্য ১৮ মহিলা পুলিশ সদস্যকে প্রশিক্ষণও দেয়া হয়েছে। অচিরেই তিন বাজারে ফরমালিনমুক্ত করার কার্যক্রম হাতে নেয়া হবে বলে পুলিশ জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/২০৫১ ঘ.