২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেরামত স্থগিত, খোলা থাকছে দুই সেতু

এর আগে মেরামত কাজের জন্য শনিবার মধ্যরাত থেকে রোববার ভোর ৬টা পর্যন্ত মেঘনা ও মেঘনা-গোমতী সেতুতে যান চলাচল বন্ধ থাকবে বলে ঘোষণা দেয়া হয়েছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2012, 08:07 AM

Updated : 24 Aug 2022, 12:24 PM

ঢাকা, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শনিবার মধ্যরাত থেকে ছয় ঘণ্টা মেঘনা ও মেঘনা-গোমতী সেতু মেরামত করা হবে না বলে জানিয়েছে যোগাযোগ মন্ত্রণালয়। এর আগে মেরামত কাজের জন্য ওই সময় সেতু দিয়ে যান চলাচল বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছিল। বৃহস্পতিবার যোগাযোগ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জনস্বার্থে শনিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা ও মেঘনা-গোমতী (দাউদকান্দি) সেতুর মেরামত কাজ স্থগিত করা হয়েছে। তাই শনিবার রাতে সেতু দু’টি দিয়ে সব রকম যানবাহন চলতে পারবে। এর আগে সেতু বন্ধের ২ ঘন্টা আগে শনিবার রাত ১০টা থেকে কুমিল্লার ময়নামতি ও ঢাকার কাঁচপুর পয়েন্টে সেতুমুখী যান চলাচল বন্ধ করে দেয়া হবে উল্লেখ করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারী সব যানবাহনকে এই সময়ে বিকল্প পথ ব্যবহারের নির্দেশনা দিয়েছে বিআরটিএ। এর আগে গত ৬ ও ২০ অক্টোবরও মধ্যরাত থেকে ছয় ঘণ্টা সেতু দুটিতে যান চলাচল বন্ধ থাকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এসইউ/১৪০২ ঘ.