২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে দুর্ঘটনায় নিহত ১

মাদারীপুরের রাজৈর উপজেলার প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক ব্যক্তি নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2012, 06:29 PM

Updated : 24 Aug 2022, 12:24 PM

মাদারীপুর, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরের রাজৈর উপজেলার প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ৮টার উপজেলা শহরের মহুয়া সিনেমা হলের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহত নূর আলম (৩৫) স্কয়ার ফার্মাসিউটিক্যালের রাজৈর অঞ্চলের বিক্রয় প্রতিনিধি। তার বাড়ি শিবচর উপজেলার উৎরাইল গ্রামে। রাজৈর থানার ওসি নওশের আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, টেকেরহাটগামী একটি প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নূর আলম গুরুতর আহত হন। সঙ্গে সঙ্গে তাকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/০০২৭ ঘ.