২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্ঘটনায় ৩ র‌্যাব সদস্য আহত

গাজীপুর সদর উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে র‌্যাবের একটি পিকআপ ভ্যানের সংঘর্ষে তিন র‌্যাব সদস্য আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2012, 11:05 AM

Updated : 24 Aug 2022, 12:24 PM

গাজীপুর, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর সদর উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে র‌্যাবের একটি পিকআপ ভ্যানের সংঘর্ষে তিন র‌্যাব সদস্য আহত হয়েছেন। বুধবার সকালে উপজেলার কোনাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। আহতরা হলেন- র‌্যাব-১ এর নায়েক মাহমুদ, কনস্টেবল সালাম ও পিকআপ ভ্যানের চালক জলিল। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে মহাসড়ক পুলিশের কোণাবাড়ি ফাঁড়ির এসআই শফিকুল আজম সাংবাদিকদের জানান, বাইমাইল এলাকায় র‌্যাবের একটি টহল পিকআপের সঙ্গে বিপরীতমুখী পলাশ পরিবহনের একটি বাসের সংঘর্ষ হয়। এতে র‌্যাবের পিকআপে থাকা তিনজন আহত হন। আহতদের কোনাবাড়ির একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসার পর উত্তরার র‌্যাব-১ এর সদর দপ্তর হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটি আটক করেছে। র‌্যাব-১ এর শিমুলতলী ফাঁড়ির অধিনায়ক মোস্তাক সরকার জানান, পলাশ পরিবহনের ওই বাসটি চালকের সহকারী চালাচ্ছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৬৪০ ঘ.