জয়পুরহাট, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জয়পুরহাটরে আক্কলপুর উপজলোয় এক গৃহবধুকে হত্যার অভিযোগে তার স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আক্কেলপুর থানার ওসি সহিদার রহমান জানান, পারিবারিক কলহের জের ধরে মঙ্গলবার রাতের কোনো এক সময়ে দুলালী রতœাহার গ্রামে গৃহবধু নাজমা আখতারকে (৩০) জবাই করে হত্যার পর ধানক্ষেতে ফেলে রাখে তার স্বামী নজরুল ইসলাম।
হত্যার পর বিষয়টি ধামাচাপা দিতে স্ত্রীর খোঁজে শ্বশুর বাড়ি আসে নজরুল। তার কথা শুনে নাজমার বাড়ির লোকজনের সন্দেহ হলে তারা নজরুল আটকে রাখে।
বুধবার সকালে এলাকাবাসী ধানক্ষেতে নাজমার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ নাজমার বাবার বাড়ি থেকে নজরুলকে গ্রেপ্তার করে।
এ ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এসইউ/১২২৭ ঘ.
bdnews24