২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী গ্রেপ্তার

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2012, 06:15 AM

Updated : 24 Aug 2022, 12:24 PM

ঝিনাইদহ, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। নিহত মীরা খাতুন (২২) উপজেলার সোনানদাড়ি গ্রামের বকুল মণ্ডলের মেয়ে। মঙ্গলবার রাতে তার লাশ উদ্ধার করা হয়। হরিণাকুন্ডু থানার ওসি আবুল খায়ের বলেন, “মীরাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।” এ ঘটনায় জড়িত সন্দেহে সকালে তার স্বামী রুবেল মিয়াকে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি। ওসি খায়ের বলেন, মঙ্গলবার সন্ধ্যার দিকে শ্বশুর বাড়ি থেকে স্ত্রীকে নিয়ে একই গ্রামে নিজ বাড়ির দিকে রওনা দেয় রুবেল। রাত ৮টার দিকে পথচারীরা গ্রামের একটি অগভীর নলকূপের পাশে দুই জনকে পড়ে থাকতে দেখে। এ সময় তারা আশপাশের মানুষ ডেকে আনে এবং মীরাকে মৃত অবস্থায় দেখতে পায়। তখন রুবেল অজ্ঞান অবস্থায় পাশে পড়ে ছিল। ওসি জানান, রাতেই লাশ উদ্ধার করে থানায় আনা হয় এবং রুবেলকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে সকালে হাসপাতাল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/১২০৫ ঘ.