২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বণিকবার্তার বিপ্লবকে সহায়তা দেবে সরকার

রাজধানীর মহাখালী ফ্লাইওভারের কাছে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত দৈনিক বণিকবার্তার আলোকচিত্র সাংবাদিক কাজি বিপ্লবকে সব ধরণের সহায়তা দেবে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2012, 10:55 AM

Updated : 24 Aug 2022, 12:23 PM

ঢাকা, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মহাখালী ফ্লাইওভারের কাছে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত দৈনিক বণিকবার্তার আলোকচিত্র সাংবাদিক কাজি বিপ্লবকে সব ধরণের সহায়তা দেবে সরকার। মঙ্গলবার বেলা ১২টায় মহাখালী মেট্রোপলিটন হাসপাতালে বিপ্লবকে দেখতে গিয়ে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ আহতের পরিবারকে এ আশ্বাস দেন। প্রধানমন্ত্রী বিপ্লবের খোঁজ নিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, সরকারের পক্ষ থেকে তার চিকিৎসার খরচ দেয়াসহ সব ধরনের সহযোগিতা করা হবে। রোববার রাত ৮টার মহাখালী ফ্লাইওভার থেকে নামার সময় পেছন থেকে একটি প্রাইভেটকার তার বিপ্লবের মোটর সাইকেলকে ধাক্কা দেয়। তাকে মহাখালী মেট্রোপলিটন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এসইউ/১৬৫০ ঘ.