২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় যুবককে কুপিয়ে হত্যা

নগরীর সোনাডাঙ্গায় নিজ বাসার সামনে গুড্ডু (২০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2012, 10:51 AM

Updated : 24 Aug 2022, 12:23 PM

খুলনা, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর সোনাডাঙ্গায় নিজ বাসার সামনে গুড্ডু (২০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে ময়লাপোতা এলাকায় এ ঘটনা ঘটে বলে সোনাডাঙ্গা থানার ওসি এস এম কামরুজ্জামান জানিয়েছেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ১১টার দিকে ময়লাপোতা এলাকায় নিজ বাসার সামনে ৫/৬ জন সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে গুড্ডুকে কুপিয়ে ফেলে রেখে যায়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গুড্ডুর বিরুদ্ধে ছিনতাই, মারামারি, মাদক বিক্রির অভিযোগ রয়েছে বলে ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৬৪৬ ঘ.