২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীতে আগুনে পুড়ল ২০ গুদাম

গাজীপুরের টঙ্গীর মিলগেইট এলাকায় তুলা ও ঝুটের ২০টি গুদাম পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2012, 01:42 PM

Updated : 24 Aug 2022, 12:23 PM

গাজীপুর, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের টঙ্গীর মিলগেইট এলাকায় তুলা ও ঝুটের ২০টি গুদাম পুড়ে গেছে। সোমবার দুপুরে সোনালী রোডের এসব দোকান পুড়ে যায় বলে জানায় দমকল বাহিনী ও প্রত্যক্ষদর্শীরা। টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা জাকির হোসেন সাংবাদিকদের জানান, দুপুর দেড়টার দিকে গুদামের ওপরের বৈদ্যুতিক তার থেকে শর্ট সার্কিট হয়ে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তেই পুরো গলিতে আগুন ছড়িয়ে পড়ে। দমকল বাহিনীর কর্মীরা তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ২০টি দোকান পুড়ে গেছে, তবে এখনো ক্ষয়ক্ষতি নিরূপণ করা হয়নি বলে জানান দমকল কর্মকর্তা। ঝুট ব্যবসায়ী মো. সুজন মিয়া জানান, সোনালী রোডে ২০ থেকে ২৫টি তুলা ও ঝুটের গুদাম আছে। তার গুদামে প্রায় পাঁচ লাখ টাকার মালামাল ছিল বলে দাবি করেন ওই ব্যবসায়ী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৯১৯ ঘ.