ঢাকা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডেসটিনি ২০০০ লিমিটেডের পরিচালক দিদারুল আলম অর্থপাচারের অভিযোগ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।
সোমবার দুপুর থেকে বিকাল পর্যন্ত তিনি ঢাকার মহানগর হাকিম কেশব রায় চৌধুরির আদালতে এই জবানবন্দি দেন।
এ সময় অন্য একজন মহানগর হাকিমের আদালতে তার জামিন চাওয়া হলে সে আবেদন নাকচ করে তাকে কারগারে পাঠানো হয়।
এর আগে জিজ্ঞাসাবাদের জন্য আট দিনের হেফাজত শেষ হওয়ার আগেই দিদারুল আলমকে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করা হয়।
স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার এই তথ্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান দুদকের অন্যতম আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ মামলার তদন্ত কর্মকর্তা তাকে জানিয়েছেন যে, দিদারুল ডেসটিনির সহযোগী প্রতিষ্ঠান ডায়মন্ড বিল্ডার্স লিমিটেডের প্রধান নির্বাহী হিসাবে অন্য আসামিদেরকে কীভাবে অর্থ স্থানান্তরে সহযোগিতা করেছেন তার বিস্তারিত বর্ণনা দিয়েছেন ওই জবানবন্দিতে।
অবশ্য কতো টাকা অন্য ব্যাংকে গোপেনে স্থানান্তরে দিদাওল সহযোগিতা করেন তা সুনির্দিষ্ট করে জানাতে পারেন নি এই আইনজীবী।
গত ২৫ অক্টোবর ডেসটিনির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমীন এবং চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন অর্থ পাচারের দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।
সাড়ে ৩ হাজার কোটি টাকা আতœসাতের পর তা পাচারের অভিযোগে গত ৩১ জুলাই রাজধানীর কলাবাগান থানায় ডেসটিনির ২২ কর্মকর্তার বিরুদ্ধে দুটি মামলা করে দুদক। গত ২০ অক্টোবর সাবেক সেনা কর্মকর্তা দিদারুল আলমকে গ্রেপ্তার করে দুনীর্তি দমন কমিশন।
গত ৫ সেপ্টেম্বর দিদারুলকে জামিন দিয়েছিলন একজন মহানগর হাকিম।
গত ২৭ সেপ্টেম্বর ডেসটিনির প্রেসিডেন্ট সাবেক সেনা প্রধান হারুন অর রশীদ, ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমীন, চেয়ারম্যান মোহাম্মদ হোসাইনসহ ওই প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের জামিন বাতিল করে তাদেরকে এখতিয়ার সম্পন্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয়া হয়। তখন থেকেই পলাতক ছিলেন দিদারুল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এইচএ/১৯০৪ ঘ.
bdnews24