চট্টগ্রাম, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দর চ্যানেলের ডুবোচরে একটি বিদেশি জাহাজ আটকা পড়েছে।
রোববার দুপুরের দিকে পানামার পতাকাবাহী ‘আটলান্টিক এক্সপ্রেস’ জাহাজটি সেখানে আটকে যায়। তবে এ কারণে বন্দরের জাহাজ চলাচল ব্যাহত হয়নি।
বন্দরের সদস্য (হার্বার মেরিন) ক্যাপ্টেন শাজাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে মোহনা থেকে একটু দূরে এক নম্বর বয়ার কাছে জাহাজটি আটকা পড়ে।
এটি স্টিল কয়েল নিয়ে বন্দরে আসছিল। মধ্যরাতে পূর্ণ জোয়ারের সময় জাহাজটি ভেসে ওঠবে বলে ধারণা করছেন ক্যাপ্টেন শাজাহান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/সিএস/এইচএ/২৩২০ ঘ.
bdnews24