মুন্সীগঞ্জ, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লৌহজং উপজেলার বালিগাঁও খাল এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহতের নাম বাচ্চু শিকদার (৬০)। তিনি লৌহজং উপজেলার হারিদিয়া গ্রামের বাসিন্দা।
নিহতের ভাস্তে সরকারি হরগঙ্গা কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র শাওন শিকদার জানান, তার চাচা বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিলেন। লাশের দুটো চোখ উপড়ে ফেলা ছিল এবং হাত পা বাঁধা ছিল।
লৌহজং থানার ওসি জাকিউর রহমান জানান, মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ মুন্সীগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।
বিডিনউিজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৬১৫ ঘ.
bdnews24