২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরায় পুড়েছে ১৩ দোকান

রাজধানীর উত্তরায় অগ্নিকাণ্ডে জহুরা মার্কেটে ১৩ দোকান পুড়ে অন্তত অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2012, 05:05 AM

Updated : 24 Aug 2022, 12:23 PM

ঢাকা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর উত্তরায় অগ্নিকাণ্ডে জহুরা মার্কেটে ১৩ দোকান পুড়ে অন্তত অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে লাগা এই আগুন সকাল ১১টার দিকে নিয়ন্ত্রণে আনা হয় বলে অগ্নি নির্বাপণ বাহিনী জানিয়েছে। বাহিনীর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মী জিয়াউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১৪ নম্বর সেক্টরের টিনশেড ওই বিপণি বিতানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। অগ্নিনির্বাপণ বাহিনীর সাতটি ইউনিট একযোগে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ারম্যান মো. আনিসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঈদের কারণে মার্কেট বন্ধ ছিল। দোকানে কেউ না থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। জিয়াউর রহমান জানান, অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ ৪৮ লাখ টাকা বলে তারা নিরূপণ করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/এএল/এমআই/১৫৫৭ ঘ.