২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেঘনায় অপহৃত ৪০ জেলে উদ্ধার

ভোলার মেঘনায় অপহৃত ৪০ জেলেকে লক্ষ্মীপুর থেকে উদ্ধার করেছে কোস্টগার্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2012, 03:07 PM

Updated : 24 Aug 2022, 12:23 PM

ভোলা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলার মেঘনায় অপহৃত ৪০ জেলেকে লক্ষ্মীপুর থেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। শুক্রবার সন্ধ্যায় লক্ষ্মীপুরের কাপ্তারখাল মোহনা থেকে এই জেলেদের উদ্ধার করা হয়। তাদেরকে দুপুরে অপহরণ করা হয়েছিল। কোস্টগার্ড দক্ষিণ জোন ভোলার কর্মকর্তা লেফটেন্যান্ট জাহাঙ্গীর জানান, মেঘনায় মাছ ধরার সময় শুক্রবার দুপুরে ৮টি ট্রলারসহ ৪০ জেলেকে অপহরণ করে একদল জলদস্যু। খবর পেয়ে কোস্টগার্ড সদস্যরা অভিযান চালিয়ে লক্ষ্মীপুরের কাপ্তার খাল মোহনা থেকে সন্ধ্যায় তাদের উদ্ধার করে। এ সময় ডাকাতরা পালিয়ে গেলেও মো. বেলাল (২৪) নামে একজনকে আটক করা হয়। বেলাল লক্ষ্মীপুর জেলার কালমেঘ এলাকার কাঞ্চন বেপারীর ছেলে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শনিবার বেলালকে পুলিশে হস্তান্তর করা হবে বলে জানায় কোস্টগার্ড। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/২০৫৭ ঘ.