২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে মাটিচাপায় নির্মাণ শ্রমিকের মৃত্যু

দিনাজপুর শহরে বাড়ি নির্মাণের সময় এক শ্রমিক মাটিচাপা পড়ে নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2012, 03:16 PM

Updated : 24 Aug 2022, 12:22 PM

দিনাজপুর, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুর শহরে বাড়ি নির্মাণের সময় এক শ্রমিক মাটিচাপা পড়ে নিহত হয়েছেন। শহরের রামনগর এলাকায় একটি বাড়ির সেপটিক ট্যাংক নির্মাণের সময় বৃহস্পতিবার বিকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত তাসিউস মার্ডি (২২) পৌর এলাকার মীর্জাপুর গ্রামের বাসিন্দা। বাড়ির মালিক আব্দুল কুদ্দুস সাংবাদিকদের জানান, বিকাল ৫টায় ট্যাংক নির্মাণের কাজ চলার সময় হঠাৎ করেই মাটি ধসে পড়ে। এ সময় সেখানে থাকা দুই শ্রমিক উঠে আসতে পারলেও তাসিউস আটকা পড়েন। পরে দমকল বাহিনীর একটি দল এসে প্রায় ১২ ফুট নীচ থেকে শ্রমিকের লাশ উদ্ধার করে। সদর থানার উপপরিদর্শক (এসআই) সিরাজ উদ্দিন বলেন, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারকে হস্তান্তর করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/২১০৭ ঘ.